ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে কর্তব্যরত এসআই আসাদুজ্জামানের হৃদরোগে আকস্মিক মৃত্যু
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Sunday, 23 November, 2025, 6:15 PM

চিলমারীতে কর্তব্যরত এসআই আসাদুজ্জামানের হৃদরোগে আকস্মিক মৃত্যু

চিলমারীতে কর্তব্যরত এসআই আসাদুজ্জামানের হৃদরোগে আকস্মিক মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আসাদুজ্জামান। বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মোঃ হামিদুল হকের ছেলে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই আসাদুজ্জামান হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি সহকর্মীদের জানালে তারা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার আরও অবনতি দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রংপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকগণ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাতেই মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে আনা হয়।

ওসি আশরাফুল ইসলাম বলেন, “একজন কর্তব্যপরায়ণ পুলিশের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status