ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে : মেঘনা আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 November, 2025, 5:57 PM

সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে : মেঘনা আলম

সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে : মেঘনা আলম

নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম। চলতি বছর ৯ এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে এই মডেল এপ্রিলের ২৮ তারিখ জামিন পান।
এর পর থেকে আলোচিত এই মডেল সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সরব থাকছেন। আজ এক ফেসবুক পোস্টে বললেন, সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে।

পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন,  যেসব মূর্খ, গুজব প্রচারকারী, দুর্নীতিবাজ, চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির  চক্রান্তকারী, প্রভুর দোষ লুকাতে মেঘনা আলমকে আওয়ামী দোষর হিসেবে বানোওয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা।

তিনি বলেন, আমার সঙ্গে এ রকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই, একসঙ্গে কোথাও মিট করা, বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনূস ছাড়া আর কারো সঙ্গে নেই। সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে, বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনূসের হয়ে লড়াই করেছি।

মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।

তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status