|
ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার
নতুন সময় ডেস্ক
|
![]() ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার রোববার (৩ মে) দিবাগত রাতে এস্পানিওল ও রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু পাসে বক্সের মধ্যে জায়গা তৈরি করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। এর ১১ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান ভিনি। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পান জুড বেলিংহাম। সহজেই দিমিত্রোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
