|
টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বে ৫২তম
নতুন সময় প্রতিবেদক
|
![]() টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বে ৫২তম এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকাশিত এ র্যাংকিংয়ে এ বছর বাংলাদেশের মোট ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংটি প্রকাশ করে। এরপর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বের ৯৪টি দেশের মোট ৯১১টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাংকিংটি তৈরি করা হয়েছে। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। টাইমস হায়ার ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয়গুলোর বহুমাত্রিক ও আন্তঃবিষয়ক গবেষণা কার্যক্রমকে মূল্যায়ন করে থাকে। এ মূল্যায়ন প্রক্রিয়াটি তিনটি প্রধান কাঠামোর ওপর ভিত্তি করে পরিচালিত হয়- ইনপুট: অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ; প্রক্রিয়া: সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার; আউটপুট: প্রকাশনা, গবেষণার মান, প্রভাব ও খ্যাতি। এ তিনটি কাঠামোর অধীনে মোট ১১টি কর্মক্ষমতার সূচক বিশ্লেষণ করে চূড়ান্ত র্যাংকিং নির্ধারণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
