|
৪ দিনেও সন্ধান মিলেনি সেই এসআই’র, তবে বুথ থেকে তুলেছেন টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৪ দিনেও সন্ধান মিলেনি সেই এসআই’র, তবে বুথ থেকে তুলেছেন টাকা নিখোঁজের পর থেকে তার কোনো খোঁজ না পাওয়া গেলেৃও তদন্ত সংশ্লিষ্টরা ঢাকায় তার সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনসহ প্রযুক্তিগতভাবে দুটি স্থানে তার উপস্থিতির তথ্য মিলেছে। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অপহরণের শিকার না হয়ে তিনি ব্যক্তিগত বা পারিবারিক কারণে আত্মগোপনে থাকতে পারেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক গণমাধ্যমকে জানান, নিখোঁজের পর এসআই রাকিবুল হাসানের অবস্থান সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে থানা ভবনের ব্যারাক থেকে বের হন রাকিবুল। কিছুক্ষণ পর চা খেয়ে আবার ব্যারাকে ফেরেন। পরে রাত পৌনে ৮টার দিকে ‘নাইট ডিউটি’র কথা বলে আবার বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতার বার্তাও পাঠানো হয়েছে। তদন্ত সূত্রে আরও জানা যায়, নিখোঁজের পরদিন ২৯ এপ্রিল গুলিস্তানের একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫ হাজার টাকা তোলেন রাকিবুল। একই দিন চকবাজার এলাকায় তার মোবাইল ফোন সক্রিয় পাওয়া যায়। ফোনটি বন্ধ থাকার পর চালু করলে ব্যাংক লেনদেন সংক্রান্ত বার্তা আসে, যা থেকে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে তার ব্যাংক হিসাবে প্রায় ৭০ হাজার টাকা জমা থাকলেও মাত্র ৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, অন্য কেউ টাকা তুললে পুরো অর্থ তুলে নিতো। তাই তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পেশাগত চাপ বা ব্যক্তিগত কারণে হতাশ হয়ে তিনি আত্মগোপনে থাকতে পারেন। উল্লেখ্য, পুলিশে যোগ দেওয়ার আগে তিনি কাস্টমসে কর্মরত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
