|
গাজীপুর মহানগর ও জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ডিসি'র মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুর মহানগর ও জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ডিসি'র মতবিনিময় তিনি বলেন, "গাজীপুরে যতদিন দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করার চেষ্টা করব।" তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার অংশীদার হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করেন। বুধবার (১৯নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাংবাদিকদের বক্তব্য শুনেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাসেম বিল্লাহ-সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ![]() গাজীপুর মহানগর ও জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ডিসি'র মতবিনিময় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য দেন, গাজীপুর প্রেসক্লাবের বর্তমান তত্ত্বাবধায়ক সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, শেখ মোহাম্মদ আজিজুল হক, আমিনুল ইসলাম, এসএম রিপন শাহ-সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
