|
গাছায় তরুণ সংঘের বেডমিন্টন উদ্বোধনে জামায়াতের বার্তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছায় তরুণ সংঘের বেডমিন্টন উদ্বোধনে জামায়াতের বার্তা এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। প্রধান অতিথী তার বক্তব্যে সমাজের তরুণদের মাদক ও অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার গুরুত্ব বিষয়ে খেলাধুলার প্রতি এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা জামায়াতের অসংখ্য নেতাকর্মী সমর্থক-সহ সমাজের মান্যগণ্য অনেক স্থানীয় নাগরিকরা। সভাপতি মিয়াজ উদ্দিন তার সমাপনি বক্তব্যে যুবসমাজকে মাদক, ধুমপান-সহ নানা অপরাধহীন সমাজ বিণির্মাণে তরুণ সংঘের এই খেলাধুলার আয়োজনকে অপরিসিম বলেও মন্তব্য করেন। তিনি যুবকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা মাদক, ধুমপান ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা নিশ্চিত করবেন। তিনি বলেন মাদক ও ধুমপান যুবসমাজকে অন্যান্য অপরাধের দিকে ধাবিত করে। তাই আপনারা সমাজে নানা প্রকার খেলাধুলার চর্চা করবেন। মাদক ও ধুমপানমুক্ত আগামীর সমাজ বিনির্মাণে যুবকদের প্রতি আহ্বান জানান জামায়াতের থানা সভাপতি। জামায়াতের আমির মাদকসেবী ও ব্যাবসাসহ কারবারিদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়ারও আহ্বান জানান। এতে আরো বক্তব্য দেন, যুব সংঘের সভাপতি আশরাফুল আলম মন্ডল, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ মোল্লা, মোতালিব হোসেন প্রমূখ। নগরীর ৩৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জামায়াত নেতা রুবেল মিয়া, মো: মাহমুদ, মিজানুর রহমান, মুফতি জসিমউদ্দিন মোহনী, আব্দুল মজিদ-সহ আরো অনেকেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
