|
জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা হলে জেলা ক্রিকেট সংস্থা করা হবে: আসিফ আকবর
মুস্তাক আহমেদ ,পঞ্চগড়
|
![]() জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা হলে জেলা ক্রিকেট সংস্থা করা হবে: আসিফ আকবর পঞ্চগড় স্টেডিয়ামে বিকেলে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রিড়া সংস্থা। আসিফ আকবর এসময় আরও বলেন আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্থান, আফগানিস্থান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমারা প্রতিটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো । এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে যেটার আমরা কোন আউটকাম খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটা বেজ তৈরী করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লক্ষ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই । তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে। আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা । যে কোন মুল্যে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই । মেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা । তাদের জন্য যে কোন ফ্যাাজিলিটিজ ব্লাংক চেক । এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারী আরমানুল ইসলাম, বিসিবির আম্প্যায়ার সাকির। জেলা কিড়া সংস্থার মেম্বার সেক্রেটারী আবুল হাসেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় ক্রিড়া সংগঠক, ক্রিকেটার, আম্প্যায়াররাও বক্তব্য রাখেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
