|
শামীমা আক্তারকে সরাইল উপজেলা জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
আমজাদ হোসেন, সরাইল
|
![]() শামীমা আক্তারকে সরাইল উপজেলা জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানা গেছে গত ১৩ নভেম্বর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড: মোঃ এমতাজ হোসেন স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেন। এতে সভাপতি মোঃ মোমিনুল হক ও সদস্য সচিব শামীমা আক্তার পদ লাভ করেন। সরাইল উপজেলার কৃতি সন্তান শামীমা আক্তার সরাইলে আসার পথে তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি কামাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আলম ও আক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল কবির, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ সহ অনেক নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
