ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতী পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:22 PM

ঝিনাইগাতী পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইগাতী পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইগাতী উপজেলার গাঢ়ো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো: আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status