ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
শাহরাস্তি আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 6:46 PM

শাহরাস্তি আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

শাহরাস্তি আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আহমদ নগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ আবু ইউসুফ পাটওয়ারী ও সহ-সাধারণ সম্পাদক মাষ্টার গাজী মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল হাই শরিফ।

বিশেষ অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সামসুল আলম মুনির। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওঃ জাকির হোসাইন, সাবেক মাদ্রাসা কমিটির সভাপতি শামছুল আলম, সহকারী অধ্যাপক মাওঃ গিয়াস উদ্দিন, প্রভাষক মাওঃ আব্দুর রব, সিনিয়ন শিক্ষক মাওঃ আবুল হাশেম মজুমদার, মাষ্টার তাজুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নূর জাহান কবীর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদের জন্য নতুন আলাদা মসজিদের বেজমেন্টে নামাজের স্থান উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ, শফিকুর রহমান, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সোহেল, কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক, সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক এমরান হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শরীফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার মসজিদে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দোয়ার আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status