ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার চট্টগ্রামে টার্গেট কিলিং তালিকায় শিবির নাছির, বড় সাজ্জাদের অডিও ক্লিপ ভাইরাল
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 11:45 AM

এবার চট্টগ্রামে টার্গেট কিলিং তালিকায় শিবির নাছির, বড় সাজ্জাদের অডিও ক্লিপ ভাইরাল

এবার চট্টগ্রামে টার্গেট কিলিং তালিকায় শিবির নাছির, বড় সাজ্জাদের অডিও ক্লিপ ভাইরাল

আন্ডারওয়ার্ল্ডে পরিচিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরকে লক্ষ্য করে বড় সাজ্জাদকে বলতে শোনা যায়, নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলেই মরে যাবে।

অডিওটি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর)  রাতে কথা বলতে চাইলে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি এক সময়কার ক্যাডার শিবির নাছির। 

তবে তিনি আগেই জানিয়েছেন, বড় সাজ্জাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। বর্তমানে তিনি পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। টানা ২৬ বছর কারাভোগ শেষে গত বছরের ৫ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। তার ভাষায়, যদি কেউ মেরে ফেলে, তাহলে মৃত্যু কবুল করে নিয়েছি।

র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির উদ্দিন চৌধুরী অতীতে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামে পরিচিত। 

কারা সূত্র জানায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে তিনি কারাবন্দি ছিলেন। টানা ২৬ বছর পর গত বছর মুক্ত হন।

সূত্র বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রামে পুরোনো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন বড় সাজ্জাদ। যিনি আলোচিত এইট মার্ডার মামলার আসামি। 

বর্তমানে তিনি ভারতের পাঞ্জাবে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র  নিশ্চিত করেছে। তিনিও একসময় শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

গত ৫ নভেম্বর রাতে বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকার পাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় ছিলেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। সেখানে পাশে থাকা সরোয়ার হোসেন বাবলার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান বাবলা। বাবলা একসময় সাজ্জাদের দলে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status