ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী লিপির কর্মী-সমর্থকের বিক্ষোভ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 8:00 PM

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী লিপির কর্মী-সমর্থকের বিক্ষোভ

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী লিপির কর্মী-সমর্থকের বিক্ষোভ

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিল করেছে। ২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্ত্বর  থেকে বিক্ষোভ মিছিলটি  বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণঃরায় শাপলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক   কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম।

এসময় বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দিবো এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাবো। তাই মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান তারা। 

তারা আরও বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবে বলে তারা মনে করেন। 

বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status