|
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে বসানো এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাকরিয়া হায়দার। মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, এই বাসভবনে একাই থাকি। আমি অফিসে থাকাকালীন বাসভবনের গার্ড আমাকে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানান। এরপর আমি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এদিকে আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
