ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 7:15 PM

আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে উজিরপুর মহিলা কলেজ চৌরাস্তার মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষন করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দরে গিয়ে শেষ হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস বালী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, মোঃ মামুন সিকদার, মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক  মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সম্পাদিকা মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার তারা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ ও কালাম ফরাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভূইয়া, মোঃ নুরুজ্জামান, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ বাচ্চু রাড়ী,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্তৃক সাড়া দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আগামী ১৩ নভেম্বর লকডাউনের কর্মসূচি ঘোষণা  এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। 

এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে প্রতিহত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন রাজপথে প্রহরায় থেকে আওয়ামী লীগের সকল অপশক্তিকে রুখে দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status