|
গাজীপুরে সিটি বাসে আগুন দিলো কে?
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সিটি বাসে আগুন দিলো কে? জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যেতি পাম্পের পাশে একটি ভি আই পি পরিবহন নামক বাস দাঁড়িয়ে (পার্কিং) ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে বাসের পাশে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন বড় আকার ধারণের আগেই নিয়ন্ত্রণে আসে। তবে বাসের আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন জানান তিনি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
