|
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ছাত্রদল কর্মীর উপর হামলা
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ছাত্রদল কর্মীর উপর হামলা এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পাড়েরহাট সড়কের পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল হোসেন, পাড়েরহাট জামে মসজিদের ইমাম আল আমিন খান সহ পারেরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, আজকে আমাদের এলাকার প্রত্যেকটি পরিবার আতঙ্কিত। কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের প্রতিবাদ করায় নৃশংস হামলার শিকার হয়েছে। এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, মাদক এই সমাজ ও দেশকে নষ্ট করছে। প্রশাসনকে অবশ্যই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আহত ফাহাদ অভিযোগ করে বলেন, "আমাদের বাসার পিছনে একটি চক্র কিছুদিন ধরে মাদকের কারবার করছিলো। এছাড়াও ওই চক্রটি মহিলাদের উত্যক্ত করে আসছিল। গত গতকাল (সোমবার) আমি এবং মাসুদ বাঁধা দিলে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার দল আমাদের উপরে হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়েছি।" ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
