|
বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ
|
![]() বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করে বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই— এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। দলীয় নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে মান্নান বলেন, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই নির্বাচনের আগে তাকে বিতর্কিত করে দলীয় ও জনসমর্থন দুর্বল করার একটি ষড়যন্ত্রই এখন সক্রিয় রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সোনারগাঁয়ে তেলের গাড়ি ডাকাতির সূত্রে যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার
রাজধানীর মিরপুর ১৩ এর বাইশটেকী এলাকায় (ওয়ার্ড নং ৪) প্রায় দুই মাস ধরে ভয়াবহ পানির সংকট
রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী
