ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী নিহত, আহত অন্তত ৯
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Monday, 10 November, 2025, 7:49 PM

উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী নিহত, আহত অন্তত ৯

উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী নিহত, আহত অন্তত ৯

কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের কৃষি ব্যাংকের পেছনের পুরাতন বাজার (দারোগা বাজার) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। 

এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন এবং ৪০টির অধিক দোকান ও প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে আকস্মিক এই আগুন লাগে; টানা ২ থেকে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে উখিয়া সদর থেকে প্রথমে ২টি ইউনিট ঘটনা স্থলে যায়। পরে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ২টি ইউনিট এবং কক্সবাজার স্টেশন থেকে আরও ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় সোয়া ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন—“অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একজনের মৃত্যু এবং নয়জন আহত হয়েছে। প্রাথমিক হিসেবে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং বসতঘরসহ ৯টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা ৪০টির বেশি।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত মোহাম্মদ আলীর লেপ-তোষকের দোকানের মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আগুন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে এখনো পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

সিপিপি রাজাপালং ইউনিয়নের টিম লিডার এইচ কে রফিক উদ্দিন জানান—সংবাদ পাওয়ার পর পুরো টিম নিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে অংশ নেই।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান বলেন—“এটি গত কয়েক বছরের ভয়াবহ আগুন। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।”

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন বলেন—“আগুনে দগ্ধ হওয়া ওই ব্যবসায়ী চিকিৎসার আগেই মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”

উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “আগুনের ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করা গেছে। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status