|
দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
|
![]() দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা কাউখালীর উপজেলার তিন নং ইউনিয়নের ঝিরিঝর্ণা, ছড়া, উঁচু-নিচু ও খাড়া পাহাড়ি পথ অতিক্রম করে এখানকার জনগণের পক্ষে মৌলিক স্বাস্থ্যসেবা গ্রহণ করা প্রায় অসম্ভব। এই বাস্তবতাকে সামনে রেখে রাঙামাটি সদর জোনের সহযোগিতায় মেজর মিনহাজুর আবেদিনের নেতৃত্বে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ দাশ, মেজর জান্নাতুন নাঈম ডিজিও-গাইনি বিশেষজ্ঞ এবং ক্যাপ্টেন নাহিদা আক্তার মেডিকেল অফিসার।দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করা হয়। যারা চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। চিকিৎসা ক্যাম্পে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) মেডিকেল ক্যাম্প শুরুর আগে থেকেই এলাকায় ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দেয় যে, সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পে গেলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে। এই আতঙ্কের কারণে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা সেবা নিতে সাহস পাননি।তবুও সেনাবাহিনী মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসাসেবা চালিয়ে যায়।রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে নিষ্ঠাবান। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অটুট। সশস্ত্র গোষ্ঠীর যেকোনো ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
