ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় প্রয়াত লিয়াকত মাস্টার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 10 November, 2025, 7:52 PM

আলফাডাঙ্গায় প্রয়াত লিয়াকত মাস্টার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় প্রয়াত লিয়াকত মাস্টার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সভাধীন পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ কার্যালয়ে প্রয়াত মেরিন মাস্টার  লিয়াকত হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) বিকালে  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নৌযান ফেডারেশনের নাবিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার অফিসার (BIWTC) মোঃ ইকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমূল মাস্টার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ-এর প্রধান উপদেষ্টা মেরিন মাস্টার মোঃ বেলায়েত হোসেন।

বক্তারা বলেন, লিয়াকত মাস্টার ছিলেন একজন দক্ষ নাবিক মেরিন  মাস্টার এবং পেশার প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। তিনি যেভাবে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন, তা সব নাবিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট নাবিক ও মাস্টারদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ মাস্টার, টুলু মাস্টার, ইউনুস মাস্টার, নাজমুল মাস্টার,  মোঃ আইয়ুব আলী মাস্টার, মোঃ সেলিম মাস্টার, শিমুল মাস্টার,  বাবু সরদার মাস্টার, সিহাব মাস্টার, মাসুদ মাস্টার, মুনসুর মাস্টার এবং ইবাদত মাস্টার সহ বিভিন্ন এলাকা থেকে আগত নৌযান ফেডারেশনের নাবিক বৃন্দ  প্রমুখ।

উল্লেখ্য, নাবিক লিয়াকত মাস্টার গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে স্টক জনিত কারনে  ইন্তেকাল করেন। মিলাদ মাহফিল শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status