ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কক্সবাজার থেকে অপহৃত ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার, গ্রেফতার ১
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 3:23 PM

কক্সবাজার থেকে অপহৃত ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার থেকে অপহৃত ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার সদর থানাধীন পিটি স্কুলের সামনে থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত এক ব্যবসায়ীকে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক
এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে মো. আলমগীর (৩১) নামের এক ব্যবসায়ী কক্সবাজার পৌরসভার পিটি স্কুল এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে র‌্যাব-১৫ অনুসন্ধান চালিয়ে জানতে পারে, আলমগীরকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ভিকটিমের অবস্থান শনাক্তের চেষ্টা চালায় র‌্যাব। ২৮ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ব্যবসায়ী আলমগীরকে উদ্ধার করে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, অভিযান চলাকালে অপহরণচক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯) কে হাতেনাতে আটক করা হয়। তবে অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আটক রবিউল হাসান কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় হাবিবপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ভিকটিম আলমগীর রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকার মো. বজল হাকিমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর রুমালিয়ারছড়া এলাকায় বসবাস করেন।

ঘটনার পর ভিকটিমের পিতা বজল হাকিম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status