ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মশাল মিছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 10:08 AM

জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মশাল মিছিল

জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মশাল মিছিল

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তারা জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে মশাল মিছিল নিয়ে ভৈরব থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দুর্জয় মোড়ে এসে সমবেত হন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম জিহাদ বলেন, ভৈরববাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, রাত সাড়ে ১০টার দিকে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে চলে যান তারা। 

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের কর্মসূচিভৈরবকে জেলা ঘোষণার দাবিতে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের কর্মসূচি প্রসঙ্গত, গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে চলে রেলপথ অবরোধ কর্মসূচি। ওই কর্মসূচি চলাকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথর নিক্ষেপের ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ সোমবার রাতে রেলওয়ে থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনায় মধ্যরাতে রেলওয়ে পুলিশ তিনজন কিশোরকে গ্রেপ্তার করে।

তাছাড়া দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status