|
নানা আয়োজনে রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নানা আয়োজনে রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বাঘা-চারঘাট (রাজশাহী-৬) আসনের মনোনয়ন প্রত্যাশী, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম বিলাত — যিনি মালয়েশিয়া যুবদল, মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি। সমাবেশে বক্তারা বলেন, “কোনো শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দীর্ঘ ১৮ বছর যেভাবে যুবদল রাজপথে ছিল, এখনো আছে। সকল ষড়যন্ত্র যুবদল রুখে দেবে।” আরিফুল ইসলাম বিলাত জানান, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বক্তব্য শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে রাজশাহীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পথসভায় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।” র্যালি ও পথসভাকে ঘিরে রাজশাহী নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর প্রধান সড়কগুলো।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
