|
সোনারগাঁয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর পৃথকভাবে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ পৃথকভাবে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুবদল নেতা রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বাদ্যবাজনা বাজিয়ে দলীয় পতাকা ও গাড়ি বহর নিয়ে আনন্দ র্যালী মাধ্যমে ব্যাপক শোডাউন করে। দুপুরে এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করেন। এদিকে বেলা ১১ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নূর-ই ইয়াসিন নোবেল ও যুগ্ম আহবায়ক আশরাফ আলম প্রধানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে। র্যালীটি মহাসড়কের কাঁচপুর হয়ে বিভিন্ন স্পট প্রদক্ষিন করে উপজেলা পরিষদ উদ্ভবগঞ্জ এলাকায় শেষ হয়। পরে শহীদুল্লাহ প্লাজা এক আলোচনা সভায় মিলিত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
