|
হাটহাজারীতে কিশোরগ্যাংয়ের হাতে স্কুল শিক্ষার্থী খুন
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হাটহাজারীতে কিশোরগ্যাংয়ের হাতে স্কুল শিক্ষার্থী খুন মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসদরস্থ পুরাতন পৌর কার্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তানভীর আলীপুর রহমানিয়া এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও সূত্রে জানা যায়, একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিও ধারণ করে এক শিক্ষার্থী। ওই ভিডিওকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহত তানভীর বিষয়টি মীমাংসা করে দেয়। তবে শিহাব নামে এক শিক্ষার্থী বিষয়টি মেনে নিতে না পেরে তার কয়েকজন সহযোগীকে নিয়ে পুরাতন পৌর কার্যালয়ের সামনে তানভীরের ওপর হামলা চালায়। এসময় তারা তানভীরকে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর হাটহাজারী পৌরসভা ১নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকায় আব্দুল বারেকের পুত্র। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
