|
আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী— • ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৭,৩৮২ টাকা • ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৭,৫০৩ টাকা • ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,৮৫৩ টাকা • সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৮,০৭৫ টাকা বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে। এদিকে, অপরিবর্তিত আছে রুপার দাম। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
