ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 October, 2025, 10:01 AM

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

৭ মিনিটে ২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

রোববার রাতে লা লিগার ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল জাবি আলানসোর দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোলের গেরো খুলতে ব্যর্থ হয়। ৯টি শট নিলেও কাজে লাগেনি একটিও। ম্যাচের চিত্র বদলে যায় খেলার দ্বিতীয়ার্ধে। ৭ মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।

মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি তারকা।  

৮৪তম মিনিটে গেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিয়ুসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে উঠেনি গেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status