|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ ছুরিকাঘাতে নিহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ ছুরিকাঘাতে নিহত রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে যে বাসায় প্রাইভেট পড়াতেন ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, আমরা তদন্ত করছি। নিহত শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের। গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি, তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
