|
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন থানা সূত্রে জানা গেছে, মামলাগুলোর বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগে কর্মরত এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। চার মামলার সব আসামিই অজ্ঞাত; এতে ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘ঘটনার পর চারটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, আর বাকিগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।’ এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সাক্ষীদের বরাতে জানা গেছে, আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের সামনে থেকে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
