|
বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার হার যেভাবে পরিবর্তিত হচ্ছে: ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকার স্থলে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লা: দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে। ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা করা হয়েছে। তবে ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করে নিতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
