|
ভূরুঙ্গামারীতে দুই নারী মাদক কারবারি আটক
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে দুই নারী মাদক কারবারি আটক আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাঃ রানী (১৮) ও নীলা (২২)। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত দুই নারীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
