|
অতিরিক্ত রেগে যাওয়া কি একটি রোগ?
নতুন সময় প্রতিবেদক
|
![]() অতিরিক্ত রেগে যাওয়া কি একটি রোগ? ওই সময় আপনি কি ওই রাগান্বিত ব্যক্তির চেহারা কখনো খেয়াল করেছেন? এ সময় তার মুখ ঘামতে শুরু করে এবং সে সহিংস বা হিংসাত্মক শব্দ ব্যবহার বা অস্পষ্টভাবে এসব শব্দ উচ্চারণ করতেও শোনা যায়। অথবা আপনি কি ওই একই ব্যক্তিকে তার রাগ বা ক্রোধের পর শান্ত, সংযত এবং তার ওই আচরণের জন্য অনুতপ্ত হতে দেখেছেন? আপনি হয়তো ওই ব্যক্তিদের এমন কথা বলে ন্যায্যতা দিতে শুনবেন যে তারা বলছে, এই রাগ তাদের ব্যক্তিত্ব বা চরিত্রের অংশ। অথবা এই রাগ মানুষ হিসেবে আমাদের অনুভূতিরই একটা অংশ। যদিও চিকিৎসা বিজ্ঞানে এই দ্রুত ও তীব্র রাগের বহিঃপ্রকাশকে একটি রোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি 'ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার' রোগ নামে পরিচিত। আমরা মাঝে মাঝে এমন কথা বলি যে, 'সে রেগে গেছে' বা 'রাগে ফেটে পড়েছে'–– এমন সব রাগ বা ক্রোধের আচরণের ক্ষেত্রে এই রোগ 'ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার' প্রযোজ্য হতে পারে। কিন্তু সব ধরনের রাগই কি এই এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বোঝায়? নাকি রাগ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এবং আমাদের অনুভূতি প্রকাশের জন্য মানব প্রকৃতি ও মানুষের আচরণের একটি অংশ হতে পারে? চোখ ধাঁধানো ঘটনা রাগের এই 'ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার' রোগ নির্ণয়ের প্রথম মানদণ্ড বা বৈশিষ্ট্য হলো পরিস্থিতির প্রতি অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া। এর অর্থ দাঁড়ায় তীব্র রাগ হলো এমন একটি প্রতিক্রিয়া যখন কোনো পরিস্থিতির জন্য এমন উত্তেজনা বা ক্রোধের বহিঃপ্রকাশ করা, যতটা করার আসলে কোনো প্রয়োজন নেই। অনেকেই আছেন এমন ভয়ঙ্কর রেগে যান যে অন্যদের প্রতি সহিংস বা হিংসাত্মক আচরণ করেন। কিন্তু ওই ঘটনার সময় তাদের মেজাজ যে খারাপ ছিল বিষয়টি কিন্তু এমন নয়। লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মনোরোগ বিভাগের প্রধান জোসেলিন আজার বলেন, এই এক্সপ্লোসিভ অ্যাঙ্গার ডিসঅর্ডার বা বিস্ফোরক রাগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করেন। এমন ব্যক্তিরা তীব্রভাবে রেগে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত সারাদিনই স্বাভাবিক আচরণ করেন। আগে এটা শুনিনি কেন আমরা? সায়েন্স ডাইরেক্ট সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ১৭টি পৃথক দেশের ২৯টি গবেষণায় পাওয়া গেছে–– এই ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারে পাঁচ দশমিক এক শতাংশ মানুষ আজীবনের জন্য আক্রান্ত হন। এক লাখ ৮২ হাজার ১১২ জন মানুষের ওপর এই গবেষণা করা হয়েছে। এই ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার হলো মানসিক স্বাস্থ্যের একটি অবস্থা। এ ধরনের অবস্থায় হঠাৎ, অসামঞ্জস্যপূর্ণ এবং আগ্রাসনমূলক আচরণের একটি আক্রমণাত্মক বিস্ফোরণ ঘটে। এ ধরনের আচরণ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডারস এ তালিকাভুক্ত। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে, এমন কিছু ফ্যাক্টর বা কারণ রয়েছে, যেটি রোগ নির্ণয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সেই সাথে এটি অন্যান্য চিকিৎসার সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। যেমন: বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার এবং কখনো কখনো মনোযোগ ঘাটতিজনিত হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডির সাথে বিভ্রান্তি তৈরি করে এই অতিরিক্ত রাগজনিত রোগের লক্ষণগুলো। আবার আরেকটি সহজ কারণ হলো, অনেকেই এরকম রাগের প্রবণতা (অ্যাঙ্গার অ্যাটাক) বা লক্ষণ দেখা দিলেও চিকিৎসক বা মনোবিজ্ঞানীর পরামর্শ নেন না। লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান জোসেলিন আজার ব্যাখ্যা করে বলেন, যদিও অন্যান্য হেলথ কন্ডিশন বা স্বাস্থ্যগত অবস্থার সাথে এই রোগটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই এক্সপ্লোসিভ ডিসঅর্ডার মাঝে মাঝে হতে পারে এবং 'চরিত্র বা ব্যক্তিত্বের অংশ' হিসেবে বিবেচিত হতে পারে। উদাহরণস্বরূপ তিনি বলেন, "যখন এমন একটি পরিস্থিতি দেখা দেয় যেটি কোনো ব্যক্তির মধ্যে একটি তীব্র, অযৌক্তিক মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারপর তারা খুব দ্রুত শান্ত হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি নার্ভাস বলে উল্লেখ করা হয়। এটি বিবেচনা করা হয় না যে, তাদের আচরণ তাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।" মিজ আজার আরো বলেন, "যদি আপনি দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির সাথে যোগাযোগ না রাখেন, তাহলে কোনো সমস্যা আছে এ বিষয়টি আপনি লক্ষ্য করবেন না। আপনি হয়তো ধারণা করবেন যে ওই ব্যক্তির রাগ হঠাৎ করেই অথবা আপনার অজানা কোনো কারণে হয়েছে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
