|
আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকে সংসার চলে বাবর আলী দম্পতির
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকে সংসার চলে বাবর আলী দম্পতির রাতে রান্না শেষে খাওয়া-দাওয়া করে চলছে বাবর আলী দম্পতির সংসার। ওই দম্পতির সংসারে দুই পুএ থাকলেও তারাও অভাবের তাড়নায় যুদ্ধ করছে প্রতিনিয়ত। বলছিলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির সলুয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা বাবর আলী শেখ দম্পতির কথা। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কপিলমুনি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরে প্লাস্টিক কুড়ানো সময় এই প্রতিবেদকের সাথে কথা হয় বাবর আলী শেখের, তিনি জানান, ভোরের আলো না ফুটতেই বস্তা হাতে বেড়িয়ে পড়েন ফেলে দেওয়া পানির বোতল, তেলের বোতলসহ সব ধরনের প্লাস্টিক কুড়ানোর জন্য। শহর কিংবা গ্রামের আনাচে-কানাচে ঘুরে দিনব্যাপী তা সংগ্রহ করেন। আর কিছু টাকার আশায় বিক্রি করেন ভাংড়ী দোকানে। সেই পয়সায় চলে তাদের সংসার। বাবর আলী আরো জানান, সরকারি সাহায্য পাওয়ার জন্য বহুবার আবেদন করেও কোনো সহায়তা পায়নি। সারাদিন কুড়িয়ে পাওয়া প্লাস্টিক বিক্রি করে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২শত টাকা ইনকাম হয়। খুব কষ্টে চলে সংসার। ইচ্ছে থাকলেও ভালো কিছু খেতে পারিনা বলে, জায়গা বদল করে প্লাস্টিকের বস্তা কাঁদে নিয়ে চলতে শুরু করেন বাবর আলী শেখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
