ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
অর্থসংকটে মজিবুর, সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন
মো.বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Tuesday, 14 October, 2025, 5:38 PM

অর্থসংকটে মজিবুর, সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন

অর্থসংকটে মজিবুর, সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের গঙ্ঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমান বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। একসময় তিনি ছিলেন কর্মঠ ও পরিশ্রমী একজন মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি পরিবার নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন।

দীর্ঘদিনের পরিশ্রমে শরীরে দেখা দেয় জটিলতা—তার মেরুদণ্ডে "হার ফাঁকা" সমস্যা ধরা পড়ে, যার ফলে তিনি বর্তমানে শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন হয়ে পড়েছেন। এই অসুস্থতার কারণে তার জীবিকার একমাত্র অবলম্বনটুকুও থেমে গেছে।

পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ তো দূরের কথা, এখন দুবেলা আহার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার দুই সন্তান প্রতিনিয়ত শিক্ষাসহ স্বাভাবিক জীবনযাত্রা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মজিবুর রহমান একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কিন্তু আজ তিনি নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সংকটময় অবস্থায় এলাকাবাসী ও মজিবুর রহমানের পরিবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status