ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০৮টি হারানো মোবাইল ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 14 October, 2025, 5:30 PM

১০৮টি হারানো মোবাইল ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ

১০৮টি হারানো মোবাইল ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ

১০৮টি হারানো মোবাইল ফোন এবং তিন লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে  সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। 

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,’জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া  ৩ লাখ  ৬০ হাজার নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময়ে ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ মালিকদের হাতে উদ্ধার করা ফোন তুলে দেওয়া হল। 

তিনি আরও বলেন,’সাইবার টিমের চৌকস সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছে এবং তা ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।’
তিনি জানান, উক্ত সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি একাউন্ট পুনরুদ্ধার এবং হয়রানির শিকার আটজন নারীকে পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে।
১০৮টি হারানো মোবাইল ফোন এবং তিন লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে  সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, (ডিএসবি), জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status