|
পটুয়াখালীতে ৫৬ তম বিশ্ব মান দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পটুয়াখালীতে ৫৬ তম বিশ্ব মান দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। সভায় প্রধান আলোচক ছিলেন, পটুয়াখালী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. মুরসালীন মাহফুজ। সভায় বক্তারা বিশ্বমান দিবসের তাৎপর্য, মান উন্নয়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আরও বলেন, উন্নত সমাজ গঠনে প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভা শেষে বিশ্বমান দিবসের স্লোগান তুলে ধরে সবাইকে মান সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এসময় সভায় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
সিংড়ায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন
