ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন, সামাজিক সমস্যা সমাধানে নারীর নেতৃত্বের আহ্বান
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Tuesday, 14 October, 2025, 2:58 PM

বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন, সামাজিক সমস্যা সমাধানে নারীর নেতৃত্বের আহ্বান

বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন, সামাজিক সমস্যা সমাধানে নারীর নেতৃত্বের আহ্বান

নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি এবং জলবায়ু, ন্যায়বিচার বিষয়ক “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর বাউফলে।
মঙ্গলবার (১৪/১০/২৫ ইং) সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

এসময় স্থানীয় পর্যায়ে খাল খনন, ট্রলি চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জনস্বাস্থ্য সমস্যা নিয়েও বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক, তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস উপজেলা কো-অর্ডিনেটর মোসা. নিলুফা ইয়াসমিন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status