|
টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহেমদ বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে আসার পর ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এ নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া কথাও বলেছেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘কে খেলবেন, কে খেলবেন না এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।’ এদিকে, বাংলাদেশের ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না। ফুটবল সমর্থকদের জন্য সুখবর এই যে, টিভিতে ম্যাচটি দেখানো না হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে দেখা যাবে বঙ্গবিডিতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
