ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরের কাশিমপুরে জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুরে ছাই
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 October, 2025, 4:19 PM

গাজীপুরের কাশিমপুরে জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুরে ছাই

গাজীপুরের কাশিমপুরে জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুরে ছাই

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাশিমপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ দোকানের মালামাল ও পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিরুপন সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status