|
ইজারা হয় প্রতিবছর, উন্নয়ন নেই অবহেলায় ফেনীর মহিপাল বাস টার্মিনাল
রহিম আলী জাবেদ
|
![]() ইজারা হয় প্রতিবছর, উন্নয়ন নেই অবহেলায় ফেনীর মহিপাল বাস টার্মিনাল এখানে বর্তমানে চালু রয়েছে চারটি পরিবহনের কাউন্টার—যমুনা পরিবহন , খাগড়াছড়ি এক্সপ্রেস, শান্তা এবং সুগন্ধা পরিবহন তবে সুগন্ধা মালিক পক্ষের সাথে টার্মিনালের উন্নয়ন নিয়ে একাধিকবার যোগাযোগ করেও মেলেনি সুস্পষ্ট কোনো উদ্যোগ যমুনা পরিবহনের মালিক পক্ষের উদ্যোগে কিছু ইট ও কংক্রিট ফেলা হলেও তা টার্মিনালের প্রকৃত সংস্কারের জন্য যথেষ্ট নয়। প্রথম দিকে পরিবহন সংশ্লিষ্টরা টার্মিনালের দায়িত্ব নিলেও পরবর্তীতে সেটি যায় ফেনী পৌরসভার অধীনে। প্রতিবছর ইজারা দেয়া হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি মালিক ও শ্রমিক গ্রুপের মধ্যে প্রায়ই টাকার ভাগাভাগি নিয়ে দেখা দেয় বিরোধ। অভিযোগ রয়েছে—এই জটিলতার কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বারবার বহু বছর ধরে স্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে এলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয় গোলাম মোহাম্মদ বাতেন, প্রশাসক, ফেনী পৌরসভা বলেন সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে শুধু আশ্বাস নয়—ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিকদের দাবি, দ্রুত টার্মিনালের সংস্কার করে ফেনীর যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করা হোক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
