|
গলাচিপায় ক্ষমতার দাপটে রেকর্ডীয় জমিতে ঘর নির্মাণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় ক্ষমতার দাপটে রেকর্ডীয় জমিতে ঘর নির্মাণ শ্রী কালাচাঁদ রায় জানান, আমি ও আমার ছেলেদের নামে ৩ টি দলিলে যথাক্রমে গত ৮ মে ১৯৮৫ ইং দলিল নম্বর ৬১১০, দাতা- নাশির উদ্দিনের ছেলে আবুয়াল কাশেম, ১লা জানুয়ারি ১৯৮৬ ইং দলিল নম্বর ১০, দাতা- ইয়াদ আলী হাং এর ছেলে শাহআলম ও ২৮ জানুয়ারি ১৮৮৭ ইং দলিল নম্বর ৮৭৫, দাতা- রশিদ চৌকিদার এর ছেলে ছোহরাপ হোসেন। এদের নিকট থেকে মোট সোয়া ৩৫ শতাংশ জমি ক্রয় করি। সেই থেকেই ভোগদখল করে আসছি। উক্ত জমির নামজারি করা হয়েছে। যার মৌজা- জেএল-১৯, নামজারি খতিয়ান নম্বর ২৮৮, দাগ নম্বর -৪২০,৪২১,৪২২ উল্লেখ্য এ জমিতে বিবাদী পক্ষ গত ৩ জুন ২০২২ইং সালে ঘর তুলতে গেলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এসে কাগজপত্র পর্যালোচনা করে ভেঙে দেয়। সেই একই জমিতে বিবাদীরা আজ ১০ অক্টোবর ২০২৫ ইং ঘর তুলতে আমি বাঁধা প্রদান করি এবং আমাকে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি প্রদান করে তাই থানায় লিখিত অভিযোগ করি। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, জোরপূর্বক ঘর নির্মাণ করার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে এসআই হুমায়ুনকে পাঠিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। যেহেতু জমি সংক্রান্ত বিষয় আদালতে মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিষয় থাকতে পারে তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
