রুপগঞ্জের কাঞ্চনে সংখ্যালগুদের উপর সন্ত্রাসী হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 8:39 PM
রুপগঞ্জের কাঞ্চনে সংখ্যালগুদের উপর সন্ত্রাসী হামলা
রুপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার ১ নং ওয়ার্ডের রিপন চন্দ্র দাসের (৩৫) উপর হামলা চালিয়েছে এক দল দূর্বিত্ত। রিপন চন্দ্র দাস, পিতা- ননী গোপাল দাস, তারা পেশায় মাঝি।
সোমবার সকালে বাড়ীর পাশের বিরাব বাজার এলাকা দিয়ে খেয়া ঘাটে যাওয়া সময় আজিম (৩০), তার ভাই সেলিম (২৮) বাবা নুরু মিয়া গ্রাম বিরাব এবং হাসান পিতা শাজাহান গ্রাম তারাইল ও আরো অজ্ঞাত ৪/৫ জনের সন্ত্রাসী দল রিপন মাঝির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় রিপনকে ইট দিয়ে আঘাত করে আজিম, সেলিম ও হাসান বাশ দিয়ে আঘাত করলে রিপনের বাম হাতের কবজির উপর মাংস থেতলে যায়।
রিপনের ভাস্য মতে, পূর্ব শত্রুতার জেরে তাকে মেরে ফেলার জন্য তারা উদ্ধত হয়েছিল বলে তার অভিযোগ।
এ ব্যাপারে স্থানীয় পৌর ১ নং ওয়ার্ড কমিশনার মোঃ মহন মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রিপন চন্দ্র দাসকে মামলা করতে আমি বারন করেছি। ঘঠনাটি আমার সামনেই ঘটেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব হয়েছে। আমি বিকাল পর্যন্ত রিপনকে অপেক্ষা করতে বলেছি, আমি এর সুষ্ঠ বিচার দেখবো।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজিম এবং তার সাথের সাংগপাঙ্গ বিচারে ডাকলেও আসেনি।
এদের ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ, তারা প্রায়ই এমন সন্ত্রাসী কাজ কর্ম করে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে আবার এলাকায় এসে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে। তবে কার মদদে তারা এসব সন্ত্রাসী কার্যক্রম করে তাদের ও খুজে বের করার দাবী এলাকাবাসীর । এসব সন্ত্রাসী কর্মকান্ডের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় লোকজন।