রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 8:04 PM
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহীর গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ ৩জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।সোমবার র্যাব-৫,এর একটি অপারেশন দল গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে উজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তিন শীর্ষ মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন,জাহানাবাদ গ্রামের উজ্জল এর স্ত্রী জান্নাতুন নেসা(৪০),মেয়ে মরিয়ম খাতুন (১৪),ও একই গ্রামের মুনসুর রহমানের পুত্র আল-আমিন (২৪) কে হেরোইনসহ আটক করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,র্যাব-৫,রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের উজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ২কেজি ২’শ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপকযন্ত্র, ২টি মোবাইল,৩টি সীমকার্ড ও ১টি মেমোরিকার্ডসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।