ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাঙ্গাবাড়ীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Saturday, 27 September, 2025, 4:40 PM

রাঙ্গাবাড়ীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন

রাঙ্গাবাড়ীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখা।

শনিবার সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহেরচর চৌরাস্তায় এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মো. আনিসুর রহমান, এবং সঞ্চালনা করেন মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাস্টার সিদ্দিকুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি

১. জুলাই সনদ অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে
২. নির্বাচন পি.আর. (PR – Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে
৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে
৫. বিশেষ দায়িত্বপ্রাপ্ত ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অঙ্গ ও সহযোগী সংগঠন—ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, এবং ইসলামী শ্রমিক আন্দোলন-এর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করেন এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status