ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের বেইলি সেতুর অংশ বিচ্ছিন্ন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 4:42 PM

জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের বেইলি সেতুর অংশ বিচ্ছিন্ন

জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের বেইলি সেতুর অংশ বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুরে আবারও খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট এলাকার বেইলি সেতুর পাটাতন।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫টি পাটাতন খুলে পড়লে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, সকালবেলায় একটি ভারী বালুবাহী ট্রাক সেতুটি অতিক্রম করার সময় চাপের কারণে পাটাতনগুলো খুলে যায়। ট্রাকটি পার হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয়রা সেতুর পাটাতন এলোমেলো হয়ে থাকতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল হক খোকন জানান, “এ পর্যন্ত একাধিকবার এ সেতুর পাটাতন খুলে যাওয়ার ঘটনা ঘটেছে।”

স্থানীয় বাসিন্দা হালিম মিয়া বলেন, “পাটাতন খুলে যাওয়ায় সকাল থেকে জৈনা বাজার থেকে কাওরাইদসহ আশপাশের এলাকায় যাতায়াতের জন্য অন্তত ২ কিলোমিটার দীর্ঘ বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।”

হাফিজুল শেখ জানান, “আজ সকালে একটি ট্রাক সেতু পার হওয়ার সময়ই পাটাতন খুলে যায়। এখন শুধু মানুষ পায়ে হেঁটে পারাপার করতে পারছে, কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে টেকসই সেতু নির্মাণ একান্ত জরুরি।”

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল মজিদ জানান, “ঘটনার পরপরই ইঞ্জিনিয়ার অফিসে খবর দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, “আমরা খবর পেয়েছি এবং ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status