ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি'র আওতায় বীজ ও সার বিতরণৃ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 27 September, 2025, 3:20 PM

আলফাডাঙ্গায় ১৫০ জন প্রান্তিক  কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি'র আওতায়  বীজ ও সার বিতরণৃ

আলফাডাঙ্গায় ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি'র আওতায় বীজ ও সার বিতরণৃ

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়।

এ সময় উপজেলার মোট ১৫০ জন কৃষকের মধ্যে লাউ বীজ ২০ জন, মিষ্টি কুমড়া ৪০ জন, শসা ২০ জন এবং বেগুনের বীজ ৭০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়া প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠান টি সহকারী কমিশনার (ভূমি) এ,কে, এম রাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status