|
ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্য হারুয়ালছড়ি গ্রামের বিমান চত্বর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন ওই এলাকার ভ্যেরন্না পাড়ার ফকির আহমেদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমন ঘর থেকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘক্ষণ না ফেরায় প্রতিবেশী বাড়ি ও স্থানীয় বাজারে তার খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ইমনের বাড়ি থেকে প্রায় ৫শ’ মিটার দূরে বিমান চত্বরের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভুজপূর থানার তদন্ত অফিসার নুরুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
