ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষে অর্থিক অনুদান
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 25 September, 2025, 5:24 PM

মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষে অর্থিক অনুদান

মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষে অর্থিক অনুদান

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায়  ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এআর মামুন খান।

বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়। এআর মামুন খান ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭৭টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের  সভাপতিত্বে ও মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রণব রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন,মঠবাড়িয়া  উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান, মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির,মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল,  মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরান মুন্সি,মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

এসময়ে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন এই উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই এই আর্থিক অনুদানে আমরা কিছুটা হলেও উপকৃত হবো।

বিএনপি নেতা এআর মামুন খান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে সবসময় আছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status