|
বাউফলে মাধ্যমিক পর্যায়ের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে মাধ্যমিক পর্যায়ের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিন দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার মোট ৯টি ইভেন্টে উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা, দৌড়সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতা মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমের মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় চর আলগীন মাধ্যমিক বিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
